Home / খবর / জেলায় জেলায় / হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে জয়নগরে বিজেপির মোটরবাইক শোভাযাত্রা

হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে জয়নগরে বিজেপির মোটরবাইক শোভাযাত্রা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। বিজেপির জয়নগর বিধানসভার সংগঠক তথা সাগর বিধানসভার ইনচার্জ মিন্টু হালদারের নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় এক হাজারেরও বেশি মোটর বাইক অংশ নেয় বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।এদিন জাতীয় পতাকা হাতেবিজেপি কর্মী-সমর্থকরা মোটরবাইকে চড়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা চলাকালীন জাতীয় সংগীতও বাজানো হয়।জয়নগর বিধানসভার পদুয়া থেকে যাত্রা শুরু করে জীবন মণ্ডলের হাট, গৌড়েরহাট,দক্ষিণ বারাশত, বহড়ু, জয়নগর থানার মোড়, বুড়োরঘাট হয়ে প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে ময়দায় গিয়ে শোভাযাত্রার সমাপ্তি হয়।এদিনের এই কর্মসূচি সম্পর্কে মিন্টু হালদার বলেন,দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সারা দেশে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালিত হচ্ছে।আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয়তাবোধকে আরও সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।তিনি আরও জানান, এদিনের কর্মসূচিতে বিজেপির বিপুল সংখ্যক কর্মী সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *