বড়জোড়া: পশ্চিমবঙ্গ সরকার ও পরিবহন দপ্তরের উদ্যোগে পালিত হচ্ছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ–২০২৬’। সেই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে বাঁকুড়া জেলা পুলিশ ও বড়জোড়া থানা।
৫ আগস্ট ২০২৬, বড়জোড়া থানার আই সি প্রদীপ ঘোষ – এর উদ্যোগে থানা প্রাঙ্গণে এই চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে আগতদের চোখের পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য-পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য, ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ–২০২৬। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা।

বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিককে ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।










