Home / খবর / রাজ্য / সোনারপুরে আক্রান্ত অভিষেক, এলোপাথাড়ি চড়-ঘুষি মাথায়-ঘাড়ে-গায়ে

সোনারপুরে আক্রান্ত অভিষেক, এলোপাথাড়ি চড়-ঘুষি মাথায়-ঘাড়ে-গায়ে

শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এলাকায় পৌঁছনোর পর তাঁকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, নিহত কর্মীর বাড়িতে ঢোকার মুখে অভিষেকের উপর হামলা চালানো হয়। তাঁর মাথা, ঘাড় ও শরীরে চড়-ঘুষি মারা হয় বলে অভিযোগ। ঘটনায় তাঁর জামা ছিঁড়ে যায়, চশমা ভেঙে যায় এবং সঙ্গে থাকা একটি বাইকও ভাঙচুর করা হয়।

ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যায়। সিপিএম, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি (এসপি) এই ঘটনার নিন্দা করেছে।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে শান্তি ও সংযম বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *