Home / খবর / জেলায় জেলায় / পলাতক তৃণমূলের তথাকথিত ‘বাহুবলি’ নেতা কৃষ্ণ দাসের এক ঘনিষ্ঠ সঙ্গীকে গ্রেপ্তার করল কোতয়ালি থানার পুলিশ

পলাতক তৃণমূলের তথাকথিত ‘বাহুবলি’ নেতা কৃষ্ণ দাসের এক ঘনিষ্ঠ সঙ্গীকে গ্রেপ্তার করল কোতয়ালি থানার পুলিশ

জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরেই পলাতক তৃণমূলের তথাকথিত ‘বাহুবলি’ নেতা কৃষ্ণ দাস। শহর লাগোয়া বারোপেটিয়ার ত্রাস সেই নেতার এক ঘনিষ্ঠ সঙ্গীকে গ্রেপ্তার করল কোতয়ালি থানার পুলিশ। ধৃতের নামে তোলাবাজি ও এলাকায় দাদাগিরির অভিযোগ রয়েছে।

ভোট পরবর্তী সন্ত্রাসেও নাম রয়েছে ধৃত রাজু দাসের। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তদানীন্তন শাসক দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন কৃষ্ণ দাস। বড় ব্যবধানে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীর কাছে হেরে যান তিনি। ভোটের ফল ঘোষণার পরেই কৃষ্ণ ও তার অনুগামীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় অন্যদের সঙ্গে নাম জড়ায় রাজু দাসেরও। বর্তমানে কৃষ্ণ দাস পলাতক। তার খোঁজে জারি রয়েছে পুলিশি তল্লাশিও। সম্প্রতি কৃষ্ণ দাসের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও কয়েকটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। এরপরে পুলিশের জালে ধরা পড়ে কৃষ্ণ ঘনিষ্ঠ নেতা কর্মীরা। এদিন রাজু দাসকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। আজ, মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে পেশ করল পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *