Home / খবর / জেলায় জেলায় / মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, আসানসোলের কুলটিতে পুকুর ভরাটের অভিযোগ, তদন্তে প্রশাসন

মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, আসানসোলের কুলটিতে পুকুর ভরাটের অভিযোগ, তদন্তে প্রশাসন

কুলটি : আসানসোল পুরনিগমের কুলটির ৫৯ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর সীতারামপুর স্টেশন রোডের ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন কুমারডিহা মৌজার ২৭২ নম্বর দাগে একটি পুরনো পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে লঙ্ঘন করে ব্যবসায়ীদের একাংশ এই কাজ করছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই পুকুরটি ওই বাজার এলাকায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে আগুন নেভানোর জন্য এই পুকুরের জল ব্যবহারের কাজে লাগতো। তাই এই পুকুর ভরাট হয়ে গেলে সমস্যা হবে। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই পুকুর ভরাট করে নির্মাণের কাজ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, পুকুরটিকে আগের চেহারায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সম্পাদক শচীন ভালোটিয়া। তিনি কুলটি বিএলআরও অফিসে গোটা বিষয়টি জানিয়ে একটি অভিযোগ করেছেন।

বিজেপি নেতা টিঙ্কু ভার্মাও পুকুরটি পুনরুদ্ধারের দাবি করেছেন। তিনি বলেন, তা না করা হলে বৃহত্তর আন্দোলন করা হবে।

অন্যদিকে, কুলটি বিএলআরও সুশান্ত চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু করা হয়েছে। সত্য প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এইভাবে পুকুর ভরাট করা হলে, এলাকার পরিবেশের ভারসাম্যে ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *