Home / খবর / জেলায় জেলায় / গরু চুরির সন্দেহে গণপিটুনি, শিলিগুড়িতে এক মৃত, আরেকজন আশঙ্কাজনক

গরু চুরির সন্দেহে গণপিটুনি, শিলিগুড়িতে এক মৃত, আরেকজন আশঙ্কাজনক

জলপাইগুড়ি: সন্দেহ গরু চুরির। দুই ব্যক্তিকে ব্যাপক মারধোর স্থানীয়দের। একজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। অন্য সন্দেহভাজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির উত্তর একতিয়াশাল পাইপলাইন এলাকায়।

সমর্থিত সূত্রের খবর, শুক্রবার রাতে ওই এলাকার গরু চোরের আতঙ্ক ছড়ায়। এদিন সকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধোর করা হয়। খবর পেয়েই আশিঘর ফাঁড়ির পুলিশ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনের চিকিৎসা চলছে। এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

ওই দুই ব্যক্তির বাড়ি ইসলামপুর হলেও পুরো পরিচয় জানা যায়নি। ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *