Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে এসডিও অফিসে মনোনয়ন জমা চার বাম প্রার্থীর

দুর্গাপুরে এসডিও অফিসে মনোনয়ন জমা চার বাম প্রার্থীর

দুর্গাপুর: দুর্গাপুরে মহকুমাশাসক বা এসডিও অফিসে বুধবার একসাথে মনোনয়ন পত্র জমা করলেন বামফ্রন্টের সিপিএমের চার প্রার্থী। তারা হলেন, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের প্রার্থী প্রভাস সাঁই, রানিগঞ্জের নারায়ন বাউরি এবং পাণ্ডবেশ্বরের প্রবীর মন্ডল। এই চারজন এদিন নিয়ম মেনে আরও বা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এদিন দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তারা মিছিল করে মহকুমাশাসকের দপ্তরে পৌঁছান।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *