Home / খবর / জেলায় জেলায় / বিজেপির মিছিলে হামলা এবং পুলিশকে মারধরের ঘটনায় সাসপেন্ড বাসন্তী থানার আইসি! তদন্তেরও নির্দেশ কমিশনের

বিজেপির মিছিলে হামলা এবং পুলিশকে মারধরের ঘটনায় সাসপেন্ড বাসন্তী থানার আইসি! তদন্তেরও নির্দেশ কমিশনের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বাসন্তী : বাসন্তীতে বিজেপির প্রচারে বাঁশ-লাঠি নিয়ে হামলার ঘটনায় বাসন্তীর আইসি-কে অভিজিত পালকে সাসপেন্ড করল কমিশন।বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা, মারধরের ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় পাঠানো হল প্রবীর ঘোষকে। আইসিকে সরিয়েই কেবল দায় সারেনি কমিশন। অভিজিৎ পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হল।বৃহস্পতিবার বিজেপির প্রচারে ব্যাপক হামলা হয়েছিল।বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। প্রশাসন কী করছিল সেই প্রশ্ন উঠেছিল। কমিশন গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল।বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন তৃণমূল দুষ্কৃতীরা হামলা চলে বলে অভিযোগ। ওই ঘটনার পর থেকেই পুলিশ-প্রশাসন কড়া ভূমিকা নিয়েছে।ওই এলাকায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।বৃহস্পতিবারের ওই ঘটনার শুক্রবার বেলা পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশ হেফজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। আলিপুর আদালত ধৃতদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *