Home / খবর / জেলায় জেলায় / জয়নগরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে পূর্ব বর্ধমান জেলা থেকে গ্রেফতার দুই মহিলা

জয়নগরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে পূর্ব বর্ধমান জেলা থেকে গ্রেফতার দুই মহিলা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর থানার এক নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার দুই মহিলা পূর্ব বর্ধমান জেলা থেকে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর থানার মহিষমারি এলাকার রামপ্রসাদ নস্কর নামে এক ব্যক্তির ১৬ বছরের মেয়ে চন্দ্রিমা নস্কর গত ১৬ ই মার্চ থেকে নিখোঁজ ছিলো।আর মেয়েকে না পেয়ে ওই দিনই জয়নগর থানায় নিখোঁজের ডায়েরি করেন তিনি।আর তার পরে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ জানতে পারে নিখোঁজ নাবালিকা দক্ষিন বারাশতে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল।আর সেখান থেকে পূর্ব পরিচিত দুই মহিলার সাথে চলে যায়।আর তার পরে ঐ দুই মহিলা র বাড়িতে যায় পুলিশের বিশেষ টিম।ঐ দুই মহিলার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কইচোরের কানাইডাঙা এলাকায়।তবে জয়নগর থানার পুলিশ গিয়ে ঐ নাবালিকাকে পায়নি।আর তাই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ঐ দুই মহিলাকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে মঙ্গলবার রাতে।ধৃত দুই মহিলা হল কল্পনা সিংহ(৬৫)ও মৌসুমি সিংহ(৪৫)।ধৃত দুজনেরই বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কইচোরের কানাইডাঙা এলাকায়।ধৃত দুজনকে বুধবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ।ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে ঐ নাবালিকাকে উদ্ধার করতে চায় পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *