Home / খবর / খেলা / টি২০ বিশ্বকাপ: ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে কলম্বোতে কড়া নিরাপত্তা, বৃষ্টির পূর্বাভাস

টি২০ বিশ্বকাপ: ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে কলম্বোতে কড়া নিরাপত্তা, বৃষ্টির পূর্বাভাস

টি২০ বিশ্বকাপ ২০২৬-এ ভারত–পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে কলম্বোতে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। আগামী রবিবার, ১৫ ফেব্রুয়ারি, কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, ম্যাচ উপলক্ষে বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ মুখপাত্র এফ টি উটলার জানান, দল দুটি শ্রীলঙ্কায় পৌঁছনোর মুহূর্ত থেকে বিমানবন্দরে ফিরে যাওয়া পর্যন্ত সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে।

তিনি বলেন, “শ্রীলঙ্কা পুলিশ অত্যন্ত বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা সংগঠিত করেছে। কোনও ঝুঁকি নেওয়া হবে না।” সরকারও জানিয়েছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

দর্শকদের ম্যাচ শুরুর অনেক আগে মাঠে পৌঁছতে বলা হয়েছে। সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হলেও গেট খুলে দেওয়া হবে চার ঘণ্টা আগে।

এদিকে ম্যাচের দিন বৃষ্টির আশঙ্কাও দেখা দিয়েছে। শ্রীলঙ্কা আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। ম্যাচের দিন বিকেল জুড়ে কলম্বোতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পাকিস্তানের অবস্থান পরিবর্তন
উল্লেখ্য, শুরুতে এই ম্যাচ আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছিল। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকার করায় তাদের টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে পাকিস্তান সরকার গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে পরে দফায় দফায় আলোচনা হওয়ার পর পাকিস্তান সরকার নিজেদের অবস্থান বদলায়। ফলে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজনের পথ পরিষ্কার হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *