Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়িতে নভেম্বর বিপ্লবের শেষ দিনের কর্মসূচি এসইউসিআইয়ের

জলপাইগুড়িতে নভেম্বর বিপ্লবের শেষ দিনের কর্মসূচি এসইউসিআইয়ের

জলপাইগুড়ি: দেশ ও রাজ্যে অরাজক পরিস্থিতি চলছে বলে অভিযোগ। জনবিরোধী নীতি নেওয়া হচ্ছে। শ্রমিক ও মেহনতি মানুষদের স্বার্থ সুরক্ষিত থাকছে না বলেও অভিযোগ। নভেম্বর বিপ্লবের কার্যক্রমের শেষদিনে কেন্দ্র ও রাজ্য সরকারকে এভাবেই দুষলেন এসইউসিআই (সি) নেতারা। নভেম্বর বিপ্লবের আদর্শ ও সংগ্রামের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার বার্তাও দিলেন নেতারা।

নভেম্বর বিপ্লব নিয়ে কর্মসূচি

মঙ্গলবার নভেম্বর বিপ্লবের ১০৯ তম বর্ষ পালনের শেষদিন ছিল। এই কর্মসূচি শুরু হয় গত ৭ নভেম্বর থেকে। এদিন দলীয় কার্যালয় থেকে শহরের পথে মিছিল করে সমাজ পাড়া মোড়ে সমাবেশ করেন নেতারা। কর্মসূচিতে হাজির ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নভেন্দু পাল, জেলা কমিটির বর্ষীয়ান সদস্য মুকুন্দ সরকার, জেলা সম্পাদক সুজিত ঘোষ, হরিভক্ত সর্দার প্রমূখ। নভেম্বর বিপ্লবের তাৎপর্য, বর্তমান সময়ে গোটা বিশ্বে পুঁজিবাদী ব্যবস্থার অবস্থান ও দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নভেন্দু পাল। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনাও করেন বক্তারা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *