Home / খবর / জেলায় জেলায় / শিলিগুড়িতে পুলিশের কড়া নজরদারিতে মিললো সাফল্য

শিলিগুড়িতে পুলিশের কড়া নজরদারিতে মিললো সাফল্য

শিলিগুড়ি: পুজোর মধ্যে বড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার হল নিষিদ্ধ মাদক সামগ্রী ও কয়েক লক্ষ টাকা। ওই গাড়িতে থাকা ২ যুবকের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
শিলিগুড়ির দার্জিলিং মোড়ে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার ও ৬ লক্ষ নগদ টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই মাদক কোথা থেকে এল, কোথায় পাচার হচ্ছিল তা তদন্ত করে দেখছে প্রধান নগর থানার পুলিশ। তবে উদ্ধার হওয়া সামগ্রী টি আদপে ব্রাউন সুগার কীনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। গাড়িটিকে আটক করা হয়েছে। গাড়িতে যাতায়াত করা ২ যুবকের ভূমিকাও নজরে পুলিশের। তবে এ বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *