অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: জলপাইগুড়ি থেকে মাদক সামগ্রী পাচারের চেষ্টা। পুজোর আগেই মাদক কারবারি দের অপচেষ্টা রুখে দিল পুলিশ। উদ্ধার বিপুল পরিমাণ টাকা। ধৃত ২।
ছবি: অমিত বণিক।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি থেকে ব্রাউন সুগার কেনার উদ্দেশ্যেই ওই দুই কিশনগঞ্জে পাচার করার তালে ছিল বলে অভিযোগ। ওই দুই ব্যক্তির সঙ্গে থাকা বিলাসবহুল একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুজোর মুখে পুলিশের এই সাফল্যে প্রশংসা বিভিন্ন মহলে। টাকা ও মাদক যোগ নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।









