অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: স্থানীয় শিল্পীদের প্রতিভার প্রদর্শনী শহরে। শনিবার থেকে উইংস আর্টিস্ট গ্রুপের তরফে শুরু হয়েছে হস্তশিল্পের প্রদর্শনী নিয়ে সৃজন মেলা। রবিবার, ছুটির সন্ধ্যায় ভাল ভিড় প্রদর্শনী স্থলে। শহরের এক ভবনে এই মেলার আয়োজন করেন চিত্রশিল্পীরা।
-

মেলায় হাজির উৎসাহীরা।
চিত্রশিল্পীদের বার্ষিক আন্তজার্তিক প্রদর্শনী এখন চর্চার বিষয়। দেশের বিভিন্ন রাজ্য, এমন কি বিদেশ থেকেও তাদের ছবি পাঠান চিত্রশিল্পীরা। এর পাশাপাশি শহরের হস্তশিল্পীদের প্রতিভাকেও ছড়িয়ে দিতে উদ্যোগ অমরনাথ নন্দী, দীপঙ্কর বসু বিশ্বাস, নীলোৎপল বসু-সহ চিত্রশিল্পীদের। শনিবার থেকে চলা এই মেলা শেষ হবে সোমবার। এই মেলায় তাদের হাতে তৈরি গৃহসজ্জার সামগ্রী, শাড়ি, শৌখিন সামগ্রী ও অঙ্গসজ্জার মোট ১৮টি স্টল রয়েছে এই মেলায়। রকমারি খাবারের স্টলও রয়েছে।

আয়োজকদের তরফে অমরনাথ নন্দী জানান, প্রবীণদের পাশাপাশি নবীন শিল্পীরাও এতে অংশ নিয়েছেন। এই শহর তথা জেলার শিল্পীদের সৃজনশীলতা প্রশংসনীয়। মেলায় ভাড়া সাড়া পাওয়া গিয়েছে।









