Home / খবর / জেলায় জেলায় / ৯০ বছরের প্রাচীন মন্দিরে ফিরছে আগের জৌলুস, সাড়ম্বরে হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী

৯০ বছরের প্রাচীন মন্দিরে ফিরছে আগের জৌলুস, সাড়ম্বরে হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী

 

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: শহরের প্রবীণেরা বলেন, ইংরেজ আমল থেকেই ঘটা করে জন্মাষ্টমী পালনের সূচনা এখানেই। মাঝে কিছু সময়ে জন্য ফিকে হয়েছিল আয়োজন। এবারে ফের সাড়ম্বরে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির ও হিন্দু সেবা সমিতিতে পালিত হতে চলেছে জন্মাষ্টমীর ধর্মীয় অনুষ্ঠান। এখন চলছে শেষ মুহুর্তের।

নয়াবস্তি থেকে আশ্রমপাড়ার রাস্তায় ঢোকার রাস্তায় শহরের এই ঐতিহ্যবাহী মন্দির। ১৯৩৫ সালে শহরে স্থাপিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দির ও হিন্দু সেবা সমিতি। শহরের প্রাথমিক পর্যায়ে এখানেই বড় আকারের জন্মাষ্টমী পালিত হত বলে দাবি। বিগত কয়েক বছরে নানা কারণে পুজোর আয়োজনে ঘাটতি দেখা দেয়। এবারে ফের সেই পুরানো জৌলুস ফিরে আসছে বলে দাবি আয়োজকেদের। রাস্তার দু’ধারে ইতিমধ্যেই আলোকমালায় সজ্জিত করা হয়েছে। বসেছে আলোর তোরণ-দ্বার। মন্দিরের ভেতরে চলছে সজ্জার শেষ মুহুর্তের প্রস্তুতি।

মনোজ সা, যুগ্ম সম্পাদক

যুগ্ম সম্পাদক মনোজ সা বলেন, “জন্মাষ্টমীতে কৃষ্ণ জন্মাভিষেক ও বিশেষ পুজো হবে। ‘দহি-হান্ডি’ উৎসব বা খেলাও রয়েছে। বাইরে থেকে ধর্মীয়,গায়িকা ও কীর্তনের দল আসছে। স্থানীয় দলগুলিও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।” প্রসাদ বিতরণ করা হবে।

রাস্তায় আলোকসজ্জা
প্রস্তুতিতে সদস্যরা।

এক আয়োজক জানান, ৪ সেপ্টেম্বরের পাশাপাশি ৯ সেপ্টেম্বরেও ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হবে। তাদের আশা, শহর,শহরতলি ছাড়াও বহিরাগত ভক্তরা ওই দ’দিন আসবেন মন্দিরে। প্রায় শতবর্ষ ছুঁই ছুঁই এই মন্দিরে জন্মাষ্টমী পালনকে কেন্দ্র করে একযোগে কাজ করছেন প্রবীণ ও নবীন প্রজন্মের সদস্যরা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *