Home / খবর / রাজ্য / নেপালের রসুয়ায় নিখোঁজ ঘরের ছেলে, দুশ্চিন্তায় শিলিগুড়ির মণ্ডল পরিবার

নেপালের রসুয়ায় নিখোঁজ ঘরের ছেলে, দুশ্চিন্তায় শিলিগুড়ির মণ্ডল পরিবার

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: তীর্থ করতে গিয়ে নিখোঁজ ঘরের ছেলে। চরম দুশ্চিন্তায় শিলিগুড়ির সময় মণ্ডলের পরিবার। ছেলে কবে সুস্থ ভাবে ঘরে ফিরবে সে আশায় দিন গুনছেন মা-সহ পরিবারের সবাই।

শিলিগুড়ির বউবাজারের বাসিন্দা ওই পরিবারের কথায়, ১৬ অগাস্ট শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সমর। ১৭ অগাস্ট কাঠমান্ডু পৌঁছনোর পর শুরু হয় কৈলাস যাত্রা। অন্য যাত্রীরা সুস্থ থাকলেও সে সময় অসুস্থ হয়ে পড়েন সমর। তাকে রসুয়া এলাকায় রাখা হয়। পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল সমরের। অকস্মাৎ ওই এলাকায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় উলটপালট করে দেয় সব কিছু। চতুর্দিকে যেন ধ্বংস লীলা। রসুয়ায় হড়পা আসার পর থেকে সমরের সঙ্গে যোগাযোগ হয়নি পরিবারের। এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ছেলের কোনও খবর পাওয়ার আশায় পরিবারের সদস্যরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রতিনিয়

 

 

  1. নিখোঁজ সমর মণ্ডল
  2. ইতিমধ্যেই নেপালের দুর্গত এলাকায় জোরদার উদ্ধার কাজ শুরু হয়েছে। সহায়তার হাত বাড়িয়েছে ভারতও। হেলিকপ্টার ও উদ্ধারকারী দলের মাধ্যমে বিভিন্ন এলাকায় আটকে থাকা মানুষদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে সমরের পরিবারেরও আশা, উদ্ধার অভিযানের মাধ্যমে দ্রুত তাঁর সন্ধান মিলবে। ঘরের ছেলে কবে ঘরে ফিরবে সেই আশাতেই এখন দিন গুনছেন মা-সহ সমরের পরিবারের সদস্যরা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *