Home / খবর / জেলায় জেলায় / অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভ, আবারও বরাকরে রাস্তা অবরোধ মহিলাদের

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভ, আবারও বরাকরে রাস্তা অবরোধ মহিলাদের

কুলটি: অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে না আসায় ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। সোমবার কুলটি থানার বরাকর স্টেশন রোড এলাকায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৈরি হয় যানজটের পরিস্থিতি।
দুদিন আগেই, এই বরাকরে একই কারণে রাস্তায় নেমেছিলেন মহিলারা।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী বহু মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন।
তবে অভিযোগ, আবেদন করার পরও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত প্রকল্পের টাকা জমা পড়েনি। এদিন সেই ক্ষোভেই বরাকর স্টেশন রোডে জড়ো হয়ে বিক্ষোভ দেখান মহিলারা। টাকা দ্রুত অ্যাকাউন্টে দেওয়ার দাবি জানান তাঁরা।
রাস্তা অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষোভকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ কোনওমতে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা অবরোধ তুলে পরিস্থিতি সামাল দেয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *