Home / খবর / রাজ্য / রাজ্যে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সীমান্তবর্তী জেলাগুলিতে মোতায়েনের সিদ্ধান্ত

রাজ্যে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সীমান্তবর্তী জেলাগুলিতে মোতায়েনের সিদ্ধান্ত

সুমন দে: আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে রাজ্যে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্ত সুরক্ষা বাহিনী, সশস্ত্র সীমা বল এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর জওয়ানদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, বনগাঁ, ঝাড়গ্রাম এবং দক্ষিণ দিনাজপুরের মতো সীমান্তবর্তী ও স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় টহলদারি চালাবেন জওয়ানরা।

নতুন করে ৫০ কোম্পানি বাহিনী মোতায়েন হলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০০ কোম্পানিতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে খবর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *