Home / খবর / জেলায় জেলায় / বন্যপ্রাণ সংরক্ষণে অভাবনীয় সাফল্য, মৃত্যুফাঁদে এক বছরে প্রাণ হারায়নি একটিও চিতা

বন্যপ্রাণ সংরক্ষণে অভাবনীয় সাফল্য, মৃত্যুফাঁদে এক বছরে প্রাণ হারায়নি একটিও চিতা

জলপাইগুড়ি: বন্যপ্রাণ সংরক্ষণে অভাবনীয় সফলতা। মৃত্যুফাঁদে এক বছরেও প্রাণ হারায়নি একটিও চিতাবাঘ। শাবকেরাও থাকছে মায়ের নিভৃত আশ্রয়ে।

এক সময়ে উত্তরবঙ্গের ঘোষপুকুর রেঞ্জের রাস্তায় বন্যপ্রাণ, বিশেষ করে চিতাবাঘের অপমৃত্যুর ঘটনা ছিল প্রায় নিয়মিতই। এটি ছিল ঝুঁকিপূর্ণ করিডরগুলির একটি। দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রায় প্রতি বছরই একাধিক চিতাবাঘের মৃত্যু ঘটত বলে অভিযোগ। পরিস্থিতি ফেরাতে নয়া পরিকল্পনা বাস্তবায়িত করেছে বন দপ্তর। ‘ব্রেক ফর ওয়াইল্ডলাইফ’ সচেতনতা অভিযান, গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, চালকদের সতর্ক করা এবং স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতার ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। এছাড়া চলতি বছরে পাঁচটি পৃথক ঘটনায় উদ্ধার হওয়া মোট আটটি শাবককে নিরাপদে তাদের মায়ের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন বনকর্মীরা।

ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সমবর্ত সাধু জানান, বন দফতরের মূল লক্ষ্য শুধু বন্যপ্রাণী উদ্ধার নয়, তাদের প্রাকৃতিক পরিবেশে নিরাপদে টিকিয়ে রাখা। তাঁর মতে, ‘প্রশাসন, বনকর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই ঘোষপুকুর রেঞ্জ আজ বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে উত্তরবঙ্গের অন্যতম সফল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে।’

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *