Home / খবর / জেলায় জেলায় / আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১৬ এসআই ও পিএসআই-এর রদবদল

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১৬ এসআই ও পিএসআই-এর রদবদল

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (এডিপিসি)-এ প্রশাসনিক কাজে আরও গতি আনতে ১৬ জন পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) ও প্রবেশনারি সাব-ইন্সপেক্টর (পিএসআই)-এর বদলির নির্দেশ জারি করা হয়েছে। কমিশনারেট সূত্রে জানা গেছে, বদলি হওয়া সমস্ত পুলিশ আধিকারিককে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জারি হওয়া নির্দেশ অনুযায়ী, এসআই সঞ্জীব দে-কে দুর্গাপুর থানার ওসি পদ থেকে এডিপিসির ডিডি নার্কোটিকস শাখার ওসি করা হয়েছে। আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির আই/সি এসআই মানব ঘোষকে দুর্গাপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া এসআই অমর নাথ দাসকে ডিডি, এডিপিসি থেকে রানিগঞ্জ থানায়, এসআই উজ্জ্বল কুমার সাহাকে জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ির আই/সি পদ থেকে কুলটি থানায় এবং এসআই রামজুর রহমানকে এ-জোন ফাঁড়ির আই/সি পদ থেকে ডিডি, এডিপিসিতে বদলি করা হয়েছে।
এসআই উৎপল ঘোষালকে আসানসোল উত্তর থানা থেকে নিয়ামতপুর ফাঁড়ির আই/সি, এসআই শীর্ষেন্দু দাসকে বনবহাল ফাঁড়ির আই/সি পদ থেকে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির আই/সি এবং এসআই সুদীপ্ত বিশ্বাসকে সিটি সেন্টার ফাঁড়ির আই/সি পদ থেকে জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ির আই/সি করা হয়েছে।
অন্যদিকে, এসআই প্রীতম পালকে উখরা ফাঁড়ির আই/সি পদ থেকে অন্ডাল থানার ওসি, এসআই তন্ময় দে’কে আসানসোল উত্তর থানা থেকে উখরা ফাঁড়ির আই/সি এবং এসআই গোপাল পাত্রকে অন্ডাল থানার ওসি পদ থেকে সিটি সেন্টার ফাঁড়ির আই/সি হিসেবে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও এসআই রিন্টু মাহাতোকে কোক ওভেন থানা থেকে বনবহাল ফাঁড়ির আই/সি, এসআই রবীন্দ্র কুমার ঝাঁকে কুলটি থানা থেকে এ-জোন ফাঁড়ির আই/সি, এসআই মিহির কুমার দে-কে নিয়ামতপুর ফাঁড়ির আই/সি পদ থেকে আসানসোল উত্তর থানায় বদলি করা হয়েছে।
প্রবেশনারি সাব-ইন্সপেক্টরদের মধ্যে পিএসআই বিক্রম দে-কে ডিডি, এডিপিসি থেকে আসানসোল উত্তর থানায় এবং পিএসআই সুরজিৎ কুণ্ডুকে ডিডি, এডিপিসি থেকে কোক ওভেন থানায় বদলি করা হয়েছে।
পুলিশ কমিশনারেটের এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করা হচ্ছে। কমিশনারেটের বিভিন্ন থানা ও তদন্ত শাখায় কাজের দক্ষতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করতেই এই বদলির নির্দেশ জারি হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *