Home / খবর / জেলায় জেলায় / মেদিনীপুরে উদ্বোধন হল অত্যাধুনিক আরএক্স অন্বেষণা মাল্টিস্পেশালিটি হাসপাতাল

মেদিনীপুরে উদ্বোধন হল অত্যাধুনিক আরএক্স অন্বেষণা মাল্টিস্পেশালিটি হাসপাতাল

মেদিনীপুরে স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন। আজ উদ্বোধন হল অত্যাধুনিক ‘আরএক্স অন্বেষণা মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর। ১০১ বেডের এই হাসপাতালটি আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে যাত্রা শুরু করল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এখানে গড়ে তোলা হয়েছে উন্নত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা। হাসপাতালের অন্যতম আকর্ষণ ‘লাইভ ভাইটাল ট্র্যাকিং ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সার্ভিস’। এই পরিষেবার মাধ্যমে রোগীকে হাসপাতালে নিয়ে আসার সময় থেকেই তাঁর শারীরিক অবস্থার গুরুত্বপূর্ণ তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে যাবে। ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও আরও কার্যকর চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এই হাসপাতাল চালু হওয়ার ফলে মেদিনীপুর ও আশপাশের এলাকার মানুষ আরও উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। আধুনিক স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করা হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *