Home / খবর / রাজ্য / চেনা ছকের বাইরে ভ্রমণ, কালীপুজোয় নতুন গন্তব্য ডাবলিং

চেনা ছকের বাইরে ভ্রমণ, কালীপুজোয় নতুন গন্তব্য ডাবলিং

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: চেনা ছকের বাইরে নতুন গন্তব্য। এবারের শ্যামাপুজোয় পর্যটকদের মন জয় করতে তৈরি ডাবলিং। কালিম্পং জেলায় পাইন বনে ঘেরা এই স্থানে এসে নিশ্চিন্তে ক’টাদিন প্রকৃতির সান্নিধ্যে কাটাতে পারবেন পর্যটকেরা। এই পাহাড়ি জনপদকে ঘিরে তৈরি হয়েছে ‘ড্রিম ইকো ভিলেজ’ বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।

অপরূপ ডাবলিং। ছবি: অমিত বণিক।

গ্রামে ঢুকতেই চোখে পড়বে ছোট পাহাড়ি রাস্তার দু’পাশে পাইন গাছের সারি। কিছুটা এগোলেই পাহাড়ের পাথরে খোদাই করা বুদ্ধের প্রতিকৃতি নজর কাড়ে। পাহাড়ের কোলে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতি দেখার পাশাপাশি রয়েছে স্বচ্ছ কাচের সেতু বা ‘গ্লাস ওয়াক’। ওই কাঁচের সেতুতে দাঁড়িয়ে হিমালয়ের অনাবিল আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকেরা। ওই গ্রামে প্রবেশের মূল্য ধার্য্য হয়েছে ৫০ টাকা। পরিবেশকে দূষণমুক্ত রাখতে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। প্লাস্টিক জাত সামগ্রীর প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে এই গ্রামে। গ্রামের বাইরে থাকা ডাস্টবিনে প্লাস্টিকজাত সামগ্রী ফেলে তবেই প্রবেশাধিকার মিলবে। একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদিকে গভীর খাদ, পাইন বন, নিস্তব্ধতা – সব মিলিয়ে প্রকৃতির শান্ত পরিবেশে মনকে সতেজ করার গন্তব্য এই ডাবলিং। যা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ বাড়ছে পর্যটকদের।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *