Home / খবর / জেলায় জেলায় / ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের আর্থিক সহায়তায় দুর্গাপুরে মহিলা সরকারি মহাবিদ্যালয়ে নতুন বিল্ডিং নির্মাণে কাজের সূচনা

ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের আর্থিক সহায়তায় দুর্গাপুরে মহিলা সরকারি মহাবিদ্যালয়ে নতুন বিল্ডিং নির্মাণে কাজের সূচনা

দুর্গাপুর : বর্ধমান – দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে শনিবার দুর্গাপুর মহিলা সরকারি মহাবিদ্যালয়ে নতুন একাডেমিক বিল্ডিং নির্মাণের কাজের সূচনা হল।

ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের আর্থিক সহায়তায় প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই পরিকাঠামো উন্নয়ন প্রকল্প রূপায়িত হচ্ছে।

এর মাধ্যমে কলেজের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন বিল্ডিং নির্মাণের সূচনা উপলক্ষে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, দুর্গাপুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সমাজসেবী অসীমা চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল সহ অন্যান্য অধ্যাপক ও শিক্ষিকারা। নারকেল ফাটিয়ে ও প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন সাংসদ সহ অন্যান্য অতিথিরা।

এই প্রসঙ্গে সাংসদ বলেন, এর আগে আমি এই কলেজে এক অনুষ্ঠানে এসেছিলাম। তখন আমাকে প্রিন্সিপাল আমাকে এই বিল্ডিংয়ের কথা বলেছিলেন। সেই কথা আমি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনকে বলি। তারা এই কলেজে বিল্ডিং নির্মাণে অর্থ মঞ্জুর করেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *