Home / খবর / জেলায় জেলায় / জামুড়িয়া শিল্পতালুকে চাঞ্চল্য, কয়লা বোঝাই ডাম্পারে আচমকাই আগুন, অল্পের জন্যে রক্ষা চালক ও খালাসির

জামুড়িয়া শিল্পতালুকে চাঞ্চল্য, কয়লা বোঝাই ডাম্পারে আচমকাই আগুন, অল্পের জন্যে রক্ষা চালক ও খালাসির

জামুড়িয়া : আসানসোলের জামুড়িয়া থানার জামুরিয়া শিল্পতালুক এলাকার ধসল মোড়ে একটি বেসরকারি কারখানার কাছে হঠাৎ করে একটি কয়লা বোঝাই ডাম্পারে আগুন ধরে যায়। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ ঘটা এই ঘটনায় শিল্পতালুক এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, কয়লা বোঝাই ডাম্পারটি এদিন ভোরবেলা জামুড়িয়া শিল্পতালুকে ওই কারখানার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় হঠাৎ কারখানার গেটের কাছের কেবিন থেকে ধোঁয়া বের হতে থাকে। তারপর দেখা যায় আগুন বেরোচ্ছে। কেউ কিছু বুঝে উঠার আগেই সেই আগুন দ্রুত পুরো কেবিন এবং ডাম্পারের সামনের অংশ গ্রাস করে।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে, গাড়ির সামনের অংশ সম্পূর্ণরূপে পুড়ে যায়। সৌভাগ্যবশত, ডাম্পার চালক এবং সহকারী খালাসি সময়মতো কেবিন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এবং তারা অল্পের জন্যে রক্ষা পান।

খবর পেয়ে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দমকল বাহিনীকে খবর দেয়। কিছুক্ষণ পরেই দমকল বাহিনীর কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে এলাকায় পৌঁছান। প্রায় আধ ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।

ডাম্পার চালক কানাইয়া ধাড়ি বলেন , ডাম্পারটি তপসি সাইডিং থেকে কয়লা লোড করে কারখানার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *