Home / খবর / জেলায় জেলায় / জগন্নাথ ধাম একমাত্র পুরীতেই, দিঘায় শুধু জগন্নাথ মন্দির, গঙ্গাসাগরে স্পষ্ট করলেন পুরীর শঙ্করাচার্য

জগন্নাথ ধাম একমাত্র পুরীতেই, দিঘায় শুধু জগন্নাথ মন্দির, গঙ্গাসাগরে স্পষ্ট করলেন পুরীর শঙ্করাচার্য

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: জগন্নাথ ধাম শুধুমাত্র পুরীতেই রয়েছে, দিঘায় যা তৈরি হয়েছে তা জগন্নাথ মন্দির—এই স্পষ্ট দাবি করলেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। মঙ্গলবার গঙ্গাসাগরে এসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ প্রশংসনীয় উদ্যোগ হলেও একে ‘জগন্নাথ ধাম’ বলা উচিত নয়।

প্রসঙ্গত, প্রায় দশ মাস আগে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুরীর জগন্নাথ ধামের সঙ্গে তুলনা করে অনেক ক্ষেত্রে দিঘার মন্দিরকেও ‘জগন্নাথ ধাম’ বলা হচ্ছে। এই বিষয়েই আপত্তি তুলে শঙ্করাচার্য জানান, শাস্ত্র ও ধর্মীয় পরম্পরা অনুযায়ী জগন্নাথ ধামের স্বীকৃতি একমাত্র পুরীতেই।

এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, গঙ্গাসাগর একটি পবিত্র তীর্থস্থান। একে শুধুমাত্র পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দিকে না গিয়ে তীর্থভূমি হিসেবেই রক্ষা করা সরকারের দায়িত্ব। গঙ্গাসাগরকে ঘিরে বাণিজ্যিকীকরণ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিক বৈঠকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, গঙ্গাসাগরে সেতু নির্মাণ, ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর নির্যাতন এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সহ একাধিক সমসাময়িক বিষয়েও মত প্রকাশ করেন পুরীর শঙ্করাচার্য।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *