ছবি: রাজীব বসু
কলকাতা: সরস্বতী পুজোকে কেন্দ্র করে ষষ্ঠ বর্ষে পা দিল কলকাতা ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’। সমাজের কল্যাণে বুদ্ধি, বিবেক ও চেতনার বিকাশের বার্তা নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
কলকাতা ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে সমসাময়িক সমাজ ও মানবজীবনের নানা মুহূর্ত ধরা পড়ছে আলোকচিত্রীদের ক্যামেরায়। আয়োজকদের মতে, শব্দ ছাড়াও ছবি নিজস্ব ভাষায় অনেক সত্য তুলে ধরতে পারে, সেই ভাবনা থেকেই ‘চিত্র যেথা ভয়শূন্য’ শিরোনামে এই প্রদর্শনী।
সরস্বতী পুজো ও ফটো এক্সিবিশনের উদ্বোধন হল আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টোয়। প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। স্থান সিদো কানহু ডহর, এসপ্ল্যানেড ইস্ট, কলকাতা।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রদর্শনী দর্শকদের মধ্যে আলোকচিত্রের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ফটোজার্নালিস্টদের কাজকে নতুনভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।










