Home / খবর / রাজ্য / রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় চার দিনে তিন কোটিরও বেশি ফর্ম বিলি, শুরু অনলাইন প্রক্রিয়াও

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় চার দিনে তিন কোটিরও বেশি ফর্ম বিলি, শুরু অনলাইন প্রক্রিয়াও

কোলফিল্ড টাইমস: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র চার দিনের মধ্যেই রাজ্যে তিন কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করেছেন বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত মোট ৩.০৪ কোটি ফর্ম ভোটারদের হাতে পৌঁছে গেছে। একইসঙ্গে বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অনলাইনে ফর্ম পূরণ ও জমাদানের প্রক্রিয়া।

৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। বুথ স্তরের আধিকারিকেরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করছেন। তাঁদের সহায়তা করছেন বুথ স্তরের এজেন্টরা (বিএলএ), যারা ভোটারদের ফর্ম পূরণে সাহায্য করছেন।

কমিশন জানিয়েছে, যাঁরা বিএলওদের কাছ থেকে সরাসরি ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। বিশেষ করে যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য এই ব্যবস্থা বিশেষভাবে উপযোগী।

আগে থেকেই মঙ্গলবার অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ শুরু হওয়ার কথা থাকলেও, প্রযুক্তিগত সমস্যার কারণে তা বিলম্বিত হয়। কমিশন জানিয়েছিল, যত দ্রুত সম্ভব ত্রুটি সারার চেষ্টা চলছে। অবশেষে শুক্রবার রাত থেকে অনলাইন পরিষেবা চালু হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *