সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবি়ড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি। এর আগে ২৬ নভেম্বর প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল। সেই দিন আদালত নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত জবাব চেয়ে নির্দেশ দেয়।
এর পরবর্তী সময়ে এসআইআর নিয়ে আরও কয়েকটি মামলার শুনানি হয়েছে শীর্ষ আদালতে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে উঠেছিল বিভিন্ন অভিযোগ। সেই সমস্ত তথ্য নিয়েই এ দিন ফের বিচারপতিরা নির্বাচন কমিশনের অবস্থান এবং পদক্ষেপ খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।
রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ায় ন্যায়সংগত ও স্বচ্ছতা বজায় থাকছে কি না, যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা এবং অযোগ্যদের বাদ দেওয়ার ক্ষেত্রে কোনও ত্রুটি হচ্ছে কি না—এই সব প্রশ্নও আজ আদালতে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।










