Home / খবর / জেলায় জেলায় / এসআইআর-এর নামে হয়রানির অভিযোগে জয়নগরে তৃণমূলের প্রতিবাদ মিছিল

এসআইআর-এর নামে হয়রানির অভিযোগে জয়নগরে তৃণমূলের প্রতিবাদ মিছিল

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে রবিবার জয়নগরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। জয়নগর ২ নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব মতিউর শেখের নেতৃত্বে বকুলতলা থানার মোল্লার চক মোড় থেকে বকুলতলা থানা পর্যন্ত এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জয়নগর ২ নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব মতিউর শেখ, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ হাসনা বানু শেখ, জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অরুণ নস্কর, গড়দেওয়ানি পঞ্চায়েতের উপপ্রধান রোজিনা শেখ, প্রাক্তন সেনা কর্মী সালাউদ্দিন শেখ, তৃণমূল কংগ্রেস নেতা প্রবীর মণ্ডল সহ দলের আরও বহু কর্মী-সমর্থক।

এদিনের মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অহেতুক হেনস্তা করা হচ্ছে। এই পরিস্থিতি অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *