Home / খবর / জেলায় জেলায় / বার্নপুরের স্কুলে পড়ুয়াদের উপর বহিরাগতদের হামলা চালানোর অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা

বার্নপুরের স্কুলে পড়ুয়াদের উপর বহিরাগতদের হামলা চালানোর অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা

বার্নপুর : ইস্পাত নগরী বার্নপুরের নিউটাউন এলাকার একটি স্কুলে বহিরাগতদের বিরুদ্ধে পড়ুয়াদের উপর হামলার অভিযোগ উঠে।

এই ঘটনার প্রতিবাদে নিউটাউনের ৮ নম্বর বস্তি এলাকার মহাত্মা গান্ধী হাইস্কুলে অভিভাবকরা বিক্ষোভ শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিভাবকরা অভিযোগ করেন যে, এলাকার কিছু বহিরাগত যুবক স্কুলে ঢুকে বেশ কয়েকজন পড়ুয়াকে মারধর করে । এরফলে একজনের মাথা ফেটে যায়।

অভিভাবকরা বলেন, স্কুলে কোনও শৃঙ্খলা নেই। যখন খুশি যে কোনও বহিরাগত যে কোনও সময় স্কুলে ঢুকে এই ধরনের কাজ করছে। তবে, এই বিষয়ে স্কুলের অধ্যক্ষ বলেন, কোনও হামলা চালানো ও তাতে কারোর জখম হওয়ার খবর সম্ভব আমি অবগত নই। তবে তিনি বলেন, স্কুল প্রাঙ্গণে কোনও গোলমাল হয়নি। জানতে পেরেছি যে ছাত্রদের মধ্যে সামান্য বিবাদের পরে এই ঘটনা ঘটেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *