Home / খবর / জেলায় জেলায় / বেআইনি দোকান উচ্ছেদ নিয়ে দুর্গাপুরে আড্ডার অফিস ঘেরাও, বিজেপির নেতৃত্বে বিক্ষোভ

বেআইনি দোকান উচ্ছেদ নিয়ে দুর্গাপুরে আড্ডার অফিস ঘেরাও, বিজেপির নেতৃত্বে বিক্ষোভ

দুর্গাপুর : বেআইনি দোকান উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার অফিসের সামনে বিজেপির নেতৃত্বে দোকানদারেরা বিক্ষোভ দেখায়।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই।
তিনি আড্ডার চেয়ারম্যান কবি দত্তকে তিন দিনের সময় বেঁধে দেন।

তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিক্ষোভকারী দোকানদারদের অভিযোগ, কোনও বিজ্ঞপ্তি না দিয়েই জোর করে দোকান ভাঙা হয়েছে।

পাল্টা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত বলেন, রাস্তা নির্মাণের জন্য অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে। আইন ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি সামাল দিতে আড্ডা অফিসের সামনে আসে দুর্গাপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, দুর্গাপুরে জংশন শপিং মলের কাছে আড্ডার জমিতে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। যা নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর বিরোধিতায় দোকানদারেরা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এই দোকান বসানোর জন্য এক তৃণমূল কংগ্রেসের নেতা নিয়মিত তোলা আদায় করত।

alternatetext

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *