Home / খবর / জেলায় জেলায় / জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার ৩২টি বিভিন্ন কোম্পানির মোবাইল, গ্রেফতার দুই

জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার ৩২টি বিভিন্ন কোম্পানির মোবাইল, গ্রেফতার দুই

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার বড়সড় সাফল্য পেল জয়নগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি সমরেশ ঘোষের নির্দেশে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম সোমবার রাতে জয়নগর থানার ধোষা এলাকায় সন্দেহজনক ভাবে দুই যুবককে দেখতে পায়। তাদের কথাবার্তায় অসংগতি থাকায় তাদেরকে প্রথম আটক করে জিজ্ঞেসাবাদ ও পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩২টি ভিন্ন কোম্পানির মোবাইল উদ্ধার হয়।তারপরে তাদের গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।

ধৃত দুজন হল, সাহিল শেখ(২৩),বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ারীশরিফ মাকালতলা এবং বারিশ মোল্লা(২৩), বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ারীশরিফ দেওয়ান পাড়া এলাকায়।পুলিশ জিজ্ঞেসা বাদে জানতে পারে ধৃত দুই যুবক চোরাই মোবাইল নিয়ে ধোষা এলাকায় বিক্রির জন্য দাঁড়িয়ে ছিলো।ধৃতদেরকে মঙ্গলবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *