Home / খবর / জেলায় জেলায় / ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এ গ্রামের মানুষের সমস্যার কথা শুনলেন রায়দীঘির বিধায়ক ডা. অলক জলদাতা

‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এ গ্রামের মানুষের সমস্যার কথা শুনলেন রায়দীঘির বিধায়ক ডা. অলক জলদাতা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি : ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে এসে সোমবার রায়দীঘির বিধায়ক ডা. অলক জলদাতা বলেন, মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মধ্যে দিয়ে গোটা বিশ্ব বাংলার পথ অনুসরণ করবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এই কেন্দ্রের মধ্য দিয়ে উপকৃত হবে বাংলার বাসিন্দারা।

সোমবার রায়দিঘীর বিধানসভা কেন্দ্রে কুমরোপাড়া গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার পরিদর্শনে উপস্থিত ছিলেন রায়দিঘীর বিধায়ক ডা : অলক জলদাতা সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন তিনি এই শিবির পরিদর্শন ছাড়া ও কয়েকটি বুথের সাধারণ মানুষদের কাছ থেকে পাড়ার সমস্যা শোনেন।আর তা সমাধান হবে বলে জানালেন।রাস্তা, ড্রেন, ঘাট, পানীয় জলের সমস্যা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই সব ছোট-বড় সমস্যার সমাধানের জন্য গ্রামবাসীরা জানালেন।এই প্রকল্পটি দেশের মধ্যে এক ব্যতিক্রমী উদাহরণ। বাংলা পথ দেখাচ্ছে গোটা ভারতকে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *