Home / খবর / জেলায় জেলায় / প্রয়াত চা-বিশেষজ্ঞ রাম অবতার শর্মাকে শ্রদ্ধাজ্ঞাপন জলপাইগুড়িতে

প্রয়াত চা-বিশেষজ্ঞ রাম অবতার শর্মাকে শ্রদ্ধাজ্ঞাপন জলপাইগুড়িতে

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: চা-শিল্পের নাড়িনক্ষত্র ছিল তার নখদর্পনে। তাঁর পরিকল্পনা আর পদক্ষেপে নয়া দিশা পেয়েছে উত্তরের অনেক চা বাগান। তিনি চা- বিশেষজ্ঞের পাশাপাশি ছিলেন সাংবাদিক, লেখকও। উত্তরের চা বিশেষজ্ঞ রাম অবতার শর্মা কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাঁর অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান হল রবিবার। শহরের নেতাজী ফাইন্ডেশনের হলঘরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও শহরের এক শতাব্দী প্রাচীন পত্রিকার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রয়াত রাম অবতার শর্মার পরিবারের সদস্যরাও।

  1. স্মৃতিচারণায় দেবপ্রসাদ রায়

২০১৪ সালে পশ্চিমবঙ্গ চা উন্নয়ন নিগম লিমিটেডের ৫টি সরকারি চা বাগানের জেনারেল ম্যানেজার হিসেবে অবসর নেন। পরবর্তীতে আইটিপিএ-র সচিবের দায়িত্বও সামলান রাম অবতার শর্মা। এদিন ফাউন্ডেশনের হলঘরে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান হয়। তাঁর অবদানের কথা তুলে ধরেন বক্তারা। এদিনের অনুষ্ঠানে হাজির হয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ তথা সমাজসেবী দেবপ্রসাদ রায় বলেন, “অপূরণীয় ক্ষতি হল। শুধু স্থানীয় সমস্যা নয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও তাঁর লেখা সমাদৃত হয়েছে। তবে প্রতিভার স্ফূরণ সেভাবে হল না।’ স্মরণসভায় হাজির ছিলেন প্রয়াতের ভাই কিশোরীলাল শর্মা, আইনজীবি কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, তপন কুমার চক্রবর্তী প্রমূখ।

শ্রদ্ধাজ্ঞাপন
    প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়

আয়োজক সংস্থার তরফে প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় বলেন, ” অপূরণীয় ক্ষতি হল। শতাব্দী প্রাচীন জনমত পত্রিকায় সম্পাদনা করেছেন। ২৫টি গ্রন্থ লিখেছেন। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আজীবন সদস্যও ছিলেন। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানালাম।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *