Home / খবর / জেলায় জেলায় / মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সূর্যপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়ে গেল

মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সূর্যপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়ে গেল

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর :মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো সূর্যপুর পুলিশ ক্যাম্পের। বারুইপুর থানার সূর্যপুরে গত সপ্তাহে ঘটে যাওয়া গণ ধর্ষণ, গণ পিটুনি কান্ড নিয়ে রাজ্য তোলপাড় হয়ে যায়। গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গণধর্ষণে মৃত নাবালিকার পরিবার ও গনপিটুনিতে মৃতের পরিবারের সাথে কথা বলেন।তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।আর নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রীর কাছে সূর্যপুরে একটি আউটপোস্টর আবেদন করে।আর মুখ্যমন্ত্রী তা এক সপ্তাহের মধ্যে চালু করার কথা ও দপন।আর সেই মতো ৫ দিনের মাথায় সেই আউটপোস্টের উদ্বোধন করে গেলেন শনিবার মুখ্যমন্ত্রী নিজে।সূর্যপুর ঘাট এলাকার একটি কমপ্লেক্স বাড়ি ভাড়া নিয়ে আপাতত চালু হলো এই ক্যাম্প।পরে নিজস্ব জায়গা কিনে সেখানে স্থানাতরিত হবে বলে জানা গেল।এদিনেরএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপংকর জানা, পশ্চিমবঙ্গ পুলিশের ডি.জি.পি সিদ্ধিনাথ গুপ্তা, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দ সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকবৃন্দ।এদিন
বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফলক উন্মোচনের মাধ্যমে ক্যাম্পটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী হওয়া এই পুলিশ ক্যাম্পে মহিলা সহায়তা কেন্দ্র এবং কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য আরও দ্রুত ও কার্যকর পরিষেবা নিশ্চিত করবে বলে জানা গেল।এই ক্যাম্পটি চালু হওয়ার ফলে পুলিশের টহলদারি বাড়বে, অপরাধ দ্রুত নিয়ন্ত্রণ করা যাবে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে মানুষ তাৎক্ষণিক সাহায্য পাবে বলে এদিন জানাগেল। ক্যাম্পে পর্যাপ্ত পুলিশ কর্মী ও আধুনিক পরিকাঠামো রাখা হয়েছে, যাতে ২৪ ঘণ্টা পরিষেবা প্রদান করা সম্ভব হয়।সাধারণ মানুষের নিরাপত্তা, দ্রুত পুলিশি সহায়তা এবং আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই নতুন পুলিশ ক্যাম্প গঠন করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জেলা পুলিশ সূএে জানা গেল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *