Home / খবর / বিশ্ব / বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আজ শপথ তারেক রহমানের, আড়াই দশক পর ক্ষমতায় বিএনপি

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আজ শপথ তারেক রহমানের, আড়াই দশক পর ক্ষমতায় বিএনপি

বাংলাদেশে আজ প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন বিএনপি প্রধান তারেক রহমান। প্রায় আড়াই দশক পরে আবার কোনও বিএনপি নেতা দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। এর আগে ২০০১ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তাঁর মা খালেদা জিয়া।

অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি–বিদেশি অতিথি উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। ভারতের তরফে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সূত্রের খবর, নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণমন্ত্রী এবং ৯ থেকে ১০ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যার নেতৃত্বে এবার প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন তারেক রহমান।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *