বাংলাদেশে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ঢাকায় গিয়ে তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর।
মঙ্গলবার ঢাকায় দীর্ঘদিনের বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৮০ বছর বয়সে প্রয়াত হন খালেদা জিয়া। তাঁর শেষকৃত্যে যোগ দিতেই ঢাকায় পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী।
এদিকে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এক্স (সাবেক টুইটার)-এ জানান, ঢাকায় উপস্থিত হয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের জনগণ ও ভারত সরকারের পক্ষ থেকে শোকবার্তা জানান। একই সঙ্গে গণতন্ত্রের ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।










