আসানসোল উত্তর থানার পুলিশ মঙ্গলবার রাতে পিস্তল ও কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করেছে।
১০ নং গিরমিন্ট এলাকা থেকে রাকেশ কুমার চৌরাশিয়া ওরফে রাহুল নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
আসানসোল উত্তর থানার পুলিশ ধৃত রাহুলকে বুধবার সকালে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চায়। বিচারক সেই আবেদনের ভিত্তিতে ধৃতর জামিন নাকচ করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতর কাছে আরও আগ্নেয়াস্ত্র বা পিস্তল থাকতে পারে। সে অন্য কোনও চক্রের সদস্য। রাহুল সাথে অন্য কেউ জড়িত থাকতে পারে। তাই তাকে জেরা করে সব তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।










