Home / খবর / জেলায় জেলায় / ভোটের আগে তাজা কার্তুজ-সহ যুবক গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

ভোটের আগে তাজা কার্তুজ-সহ যুবক গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

শিলিগুড়ি: ভোটের মুখে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার যুবক। উদ্ধার হল এক রাউন্ড তাজা কার্তুজও। ঘটনায় চাঞ্চল্য শান্তিপাড়া এলাকায়।ভোটের মুখে তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র-সহ যুবকের গ্রেপ্তারির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই যুবককে বমাল গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম কার্তিক রায়। ধৃতের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ দায়ের রয়েছে। শান্তিপাড়ার একাংশ বাসিন্দা জানান, আগে টোটো চালাত কার্তিক। পরে, ধীরে ধীরে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে যায় সে। তার দৌরাত্ম্যে এলাকার মানুষজনও অতিষ্ঠ বলে জানান তারা। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে, বিক্রির পরিকল্পনা ছিল কীনা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *