Home / খবর / জেলায় জেলায় / পাণ্ডবেশ্বরে ইসিএলের আবাসনে বন্ধ জল সরবরাহ, পাম্প হাউসে তালা ঝোলালেন ক্ষুব্ধ মহিলারা

পাণ্ডবেশ্বরে ইসিএলের আবাসনে বন্ধ জল সরবরাহ, পাম্প হাউসে তালা ঝোলালেন ক্ষুব্ধ মহিলারা

দুর্গাপুর : তিন-চার দিন খনি আবাসনে বন্ধ রয়েছে পানীয়জল সরবরাহ। তার প্রতিবাদে এলাকায় পানীয়জল সরবরাহ করা পাম্প হাউসে তালা ঝোলালেন আবাসিক মহিলাদের একাংশ । পান্ডবেশ্বরের ইসিএলের বাঁকোলা এরিয়া স্টাফ কলোনি এলাকার এই ঘটনা। মঙ্গলবার সকালের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, পাণ্ডবেশ্বর থানার ইসিএলের বাঁকোলা এরিয়ার স্টাফ কলোনি (বি টাইপ) আবাসনে গত তিন/চার দিন পানীয়জল সরবরাহ বন্ধ রয়েছে। এরফলে সমস্যায় পড়েছেন আবাসিকরা । প্রতিবাদে মঙ্গলবার সকালে এলাকায় পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান আবাসিক মহিলাদের একাংশ । দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ । দ্রুত জল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ । এরপর উঠে যায় বিক্ষোভ ।

আবাসিক সোমা মুখোপাধ্যায় , সংগীতা কুমারীরা বলেন, পাইপলাইনের মাধ্যমে আবাসনে জল সরবরাহ করে খনি কর্তৃপক্ষ । গত মার্চ মাস থেকে আবাসনে অনিয়মিত ভাবে পানীয় জল আসছে । গত ৩-৪ দিন ধরে জল আসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। জল না থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কম বেশি সব আবাসিককে । কয়েকদিন আগে সমস্যার কথা কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয় । কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি । সেই কারণেই এদিন পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয় বলে জানান তারা ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আকাধিকারিক বলেন, পানীয়জল সরবরাহ করা মোটর বিকল হওয়ার কারণেই জল সরবরাহে বিঘ্ন ঘটছে । মোটর ঠিক করে দ্রুত এলাকায় পানীয়জল সরবরাহ করা হবে বলে জানান তিনি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *