Home / খবর / জেলায় জেলায় / ইসিএলের বিরুদ্ধে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ, প্রতিবাদে বারাবনিতে কোলিয়ারির গেটে বিক্ষোভ গ্রামবাসীদের

ইসিএলের বিরুদ্ধে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ, প্রতিবাদে বারাবনিতে কোলিয়ারির গেটে বিক্ষোভ গ্রামবাসীদের

বারাবনি : ইসিএলের বিরুদ্ধে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠল। এর প্রতিবাদে সোমবার আসানসোলের বারাবনিতে ইসিএলের সাতগ্রাম শ্রীপুর এরিয়ার ভানোডা ওয়েস্ট কোলিয়ার গেটের সামনে বিক্ষোভ দেখান পরিহারপুর ও গিরমিন্ট এলাকার কিছু অংশের মানুষেরা।

এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে গোটা বিষয়টি নিয়ে গ্রামবাসীদের তরফে এক প্রতিনিধিদল কোলিয়ারির এজেন্টের সঙ্গে বসে আলোচনা করেন। কিন্তু কোনও সমাধান সূত্র বেরোয়নি। যে কারণে গ্রামবাসীরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন।

এই প্রসঙ্গে চিন্টু ভুঁইয়া বলেন, বেশ কিছুদিন ধরে গিরমিন্ট ও পরিহারপুর গ্রামের বিদ্যুত সংযোগ সকাল সাতটা দিকে বিকেল চারটে পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করে দিচ্ছে। আগে সকাল ৭ টা দিকে সকাল ১১ টা পর্যন্ত কাটা হতো।
আমাদের দাবি আগের যা ছিল, সেই মতে বিদ্যুৎ কাটা হোক।

তিনি আরও বলেন, এদিন আলোচনা করে বুঝলাম ইসিএল আমাদের দাবি মানবে না। তারা বলছে, বিদ্যুৎ চুরি হচ্ছে। প্রচুর টাকা বিল আসছে। তাই এই ব্যবস্থা। কিন্তু আমরা এটা মানবো না। যদি বিদ্যুৎ চুরি হচ্ছে, তাহলে ইসিএল চোরকে ধরুক। তা না করে, সবাইকে শাস্তি দিচ্ছে। ইসিএল এমনটা করতে পারেনা। আজ এখানে ইসিএল এটা করছে। পরে, অন্য কোথাও করবে। তাই আমরা সব গ্রামের লোকেরা বসে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবো।

তবে, এদিন ইসিএলের এজেন্ট বিন্দাচল সিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রচুর টাকা বিদ্যুতের বিল আসার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। যদি বিলের অর্ধেক টাকাও গ্রামবাসীরা দেন তাহলে আমরা আবার পুনরায় যা ছিল তাই করবো।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *