Home / খবর / জেলায় জেলায় / প্রকৃতির পাঠ মাঠে-ঘাটে! ইসলামপুর কলেজের পড়ুয়াদের নিয়ে গজলডোবা–বৈকুণ্ঠপুরে দু’দিনের শিক্ষণ শিবির

প্রকৃতির পাঠ মাঠে-ঘাটে! ইসলামপুর কলেজের পড়ুয়াদের নিয়ে গজলডোবা–বৈকুণ্ঠপুরে দু’দিনের শিক্ষণ শিবির

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ইসলামপুর কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে দু’দিনের প্রকৃতিপাঠ ও শিক্ষণ শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি সায়েন্স অ্যাণ্ড নেচার ক্লাব। গজলডোবা, বৈকুন্ঠপুর অরণ্যে বুধবার শেষ হল এই শিবির। পাখি গণনা থেকে বন্যপ্রাণী-মানুষে সংঘাত- একাধিক বিষয়ে অবগত করানো হয় পড়ুয়াদের। শিবির শেষে খুশি কলেজ পড়ুয়ারা।

২৫ জন পড়ুয়া ও কনাতিনেক অধ্যাপক-অধ্যাপিকাকে নিয়ে এই কর্মসূচির সূচনা হয় মঙ্গলবার। প্রথম দিন বৈকুন্ঠপুর বনবিভাগের অন্তর্গত সরস্বতীপুর বনাঞ্চলে লোকাল এরিয়া স্টাডি, ট্রি অডিটিং, সাপ নিয়ে কুসংস্কার দূরীকরণ, ফ্লোরা-ফনা স্টাডি-সহ একাধিক বিষয়ে হাতেকলমে পাঠ দেওয়া হয় পড়ুয়াদের। গজলডোবা ইতিমধ্যেই পরিযায়ী পাখির আবাসস্থল হিসেবে গোটা দেশে পরিচিতি লাভ করেছে। ওই এলাকায় তিস্তায় নৌ-বিহার, পাখি পর্যবেক্ষণ ও অডিটিং করা হয়।

ইসলামপুর কলেজের ইকো ক্লাবের প্রোগ্রাম ইনচার্জ অধ্যাপক অভিজিৎ সূত্রধর বলেন, “এ ধরণের কর্মসূচির ফলে পড়ুয়ারা অনেক কিছু জানতে পারছে। ওদের প্রভূত উপকার হল।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *