Home / খবর / জেলায় জেলায় / তিনটি নম্বর প্লেট সহ ভিন রাজ্যের পণ্যবাহী ট্রাক আটক, দুর্গাপুরে চাঞ্চল্য

তিনটি নম্বর প্লেট সহ ভিন রাজ্যের পণ্যবাহী ট্রাক আটক, দুর্গাপুরে চাঞ্চল্য

দুর্গাপুরে তিনটি নম্বর প্লেট নিয়ে ধরা পড়ল পণ্যবাহী একটি ট্রাক। দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গোল পার্ক এলাকায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় পণ্যবাহী ট্রাককে ঘিরে।

অভিযোগ, একটি ট্রাকে ব্যবহার করা হচ্ছিল তিনটি নম্বর প্লেট। যার মধ্যে একটি বৈধ হলেও বাকি দুটি ছিল অবৈধ। এই ঘটনায় দুর্গাপুর নগর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের গোল পার্ক সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় একাধিক কারখানা থাকায় নিয়মিত ভারী ট্রাক ও গাড়ি চলাচল হয়। পণ্যবাহী ট্রাকের বেপরোয়া গতি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড়সড় ঝুঁকি হয়ে উঠেছে।

শনিবার কলোনির স্থানীয় জনৈক বাসিন্দা লক্ষ্য করেন, একটি ট্রাকের চালক একটি নম্বর প্লেট খুলে ভিন রাজ্যের অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ট্রাকটিকে ঘিরে ধরেন ও চালককে হাতেনাতে আটক করেন। চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে ধরে ফেলেন। স্থানীয়দের প্রশ্ন তাদের একটি ট্রাক, অথচ একাধিক নম্বর প্লেট। এটা কি ভাবে সম্ভব?

জিজ্ঞাসাবাদের সময় ট্রাক চালক ফাইন্যান্স সংক্রান্ত ঝামেলা এড়ানোর জন্য এই কাজ করেছেন বলে স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের। পরে ট্রাক চালক সংবাদ মাধ্যমের সামনেও তা বলে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কোকওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া সাব ট্রাফিক গার্ড আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি ট্রাকটি আটক করা হয়।

এই ঘটনা নিয়ে ট্রাফিক গার্ডের একজন বলেন, নম্বর প্লেট পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক সহ চালককে আটক করা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *