Home / খবর / জেলায় জেলায় / মডিফায়েড সাইলেন্সার বিক্রি আটকাতে উদ্যোগ, আসানসোলের দোকানে ট্রাফিক গার্ড পুলিশের অভিযান

মডিফায়েড সাইলেন্সার বিক্রি আটকাতে উদ্যোগ, আসানসোলের দোকানে ট্রাফিক গার্ড পুলিশের অভিযান

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড পরিবর্তিত বা মডিফায়েড সাইলেন্সারের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অভিযান চালাচ্ছে।

এর আগে, ট্রাফিক গার্ড পুলিশ বেশ কয়েকটি এলাকায় পরিবর্তিত বা মডিফায়েড সাইলেন্সারযুক্ত মোটরবাইক ধরতে অভিযান চালিয়েছিল। সেই অভিযানে মোটরবাইক থেকে পরিবর্তিত সাইলেন্সার খুলে ফেলা হয়। এর পাশাপাশি পুলিশ অফিসাররা মোটরবাইক চালককে সতর্ক করা হয়েছিল। কিন্তু, অভিযোগ, তারপরেও মডিফায়েড সাইলেন্সার ব্যবহার আটকানো যায়নি।

এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( ট্রাফিক) বিশ্বজিৎ সাহার নেতৃত্বে সোমবার আসানসোলের মুর্গাশোলে দুটি মোটরবাইকের যন্ত্রাংশ বিক্রির দোকানে অভিযান চালানো হয়। এই অভিযানে দুটি দোকান থেকে বেশ কয়েকটি পরিবর্তিত সাইলেন্সার উদ্ধার করা হয়। পরে সেই সাইলেন্সারগুলি বাজেয়াপ্ত করা হয়।

এই বিষয়ে বিশ্বজিৎ সাহা বলেন, ট্রাফিক গার্ড পুলিশ দীর্ঘদিন ধরে পরিবর্তিত বা মডিফায়েড সাইলেন্সারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এদিন দুটি দোকানে পরিবর্তিত সাইলেন্সার পাওয়া গেছে সেখানে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, এই দুটি দোকানের মালিকরা এই অভিযানে সহযোগিতা করেছেন এবং পরিবর্তিত সাইলেন্সারগুলি ট্রাফিক গার্ড পুলিশ অফিসারের হাতে তুলে দিয়েছেন। দোকান মালিকদের সতর্ক করা হয়েছে।

বিশ্বজিৎ সাহা বলেন, ট্রাফিক গার্ডের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *