Home / খবর / জেলায় জেলায় / মাইথনে আগের তুলনায় ভিড় কমছে? পিকনিক স্পট নিয়ে নানা অভিযোগ পর্যটকদের

মাইথনে আগের তুলনায় ভিড় কমছে? পিকনিক স্পট নিয়ে নানা অভিযোগ পর্যটকদের

মাইথন : ২৫ ডিসেম্বর বা বড়দিন বৃহস্পতিবার আনন্দোৎসবের মধ্যে দিয়ে গোটা আসানসোল শিল্পাঞ্চল জুড়ে পালিত হল। এই উপলক্ষে পিকনিক করা থেকে নানা অনুষ্ঠানে মেতে উঠে গোটা আসানসোল।

পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পট হল মাইথন। এই বছর বড়দিনে এই মাইথনে পিকনিক করতে আসা পর্যটকদের ভিড় কমছে বলে, দাবি । রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা মানুষেরা এবার এই মাইথন নিয়ে নানা অভিযোগ করেছেন। অনেক বেশি ফি নেওয়া হলেও পরিস্কার পরিচ্ছন্নতা নেই পিকনিক স্পটগুলিতে । নেই ডাস্টবিনের সুবিধা। গরু ও কুকুরের উপদ্রবে অতিষ্ঠ পিকনিক করতে আসা পর্যটকরা ।

অন্যদিকে, মাইথনে এবার লাইফ জ্যাকেট ছাড়াই নৌকা বিহার করতে দেখা যায় অনেক পর্যটকদের। তবে নৌকা চালকরা বলেন, আমরা যাত্রীদের লাইফ জ্যাকেট দিচ্ছি। কিন্তু যাত্রীরাই তার ব্যাবহার করছে না। তবে ব্যবসায়ীদের দাবি, অন্য বছরের তুলনায় এই বছর ভিড়টা একটু কম। মাইথন থার্ড ডাইকে পুলিশ প্রশাসনের তরফে করা হচ্ছে মাইকিং। সিসিটিভির নজরদারি। পুলিশের তরফে মাইথনের বিভিন্ন পিকনিক স্পটে সতর্কতার জন্য মাইকিং করা হচ্ছে। নিষেধাজ্ঞা থাকলেও ব্যবহার হচ্ছে প্লাস্টিক থার্মকল।

এক পর্যটক বলেন, ফি যখন নেওয়া হচ্ছে, তখন পরিস্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হয়। তবে, সালানপুর ব্লক প্রশাসন ও পুলিশের তরফে বলা হয়েছে, সবরকম ব্যবস্থা করা হয়েছে। অনেক কিছু পর্যটকরা মানতে চাইছেন না।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *