Home / খবর / জেলায় জেলায় / বারুইপুরের শাসন বাজার থেকে তিন দুষ্কৃতী গ্রেফতার

বারুইপুরের শাসন বাজার থেকে তিন দুষ্কৃতী গ্রেফতার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবারও সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শাসন বাজার এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম—জুনেদ, সোয়েব আখতার এবং মহম্মদ সোহেল খান। তিন জনেরই বাড়ি বারুইপুর থানার মল্লিকপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চপার এবং তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম। ধারণা, কোনও অপরাধমূলক কাজের পরিকল্পনা নিয়েই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল তারা।

শুক্রবার ধৃতদের বারুইপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *