উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া এলাকায় শুক্রবার থেকে শুরু হল তিন দিনের জেলা লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে, দক্ষিণ ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং রাজপুর সোনারপুর পৌরসভা-র সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। বারুইপুর মহকুমার অন্তর্গত জয়হিন্দ অডিটোরিয়াম প্রাঙ্গণে এদিন উৎসবের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি নিলিমা মিস্ত্রি বিশাল, বিধায়ক ফিরদৌসী বেগম, জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি, কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল নজরুল আলী মণ্ডল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদারসহ অন্যান্য অতিথিরা। লোকসংগীত, আদিবাসী নৃত্য, পালাগান ও যাত্রাপালার পরিবেশনে উৎসবমুখর হয়ে ওঠে অডিটোরিয়াম চত্বর।
এই জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা তাঁদের পরিবেশনা নিয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।









