Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে আড্ডার জমিতে দোকান উচ্ছেদ ঘিরে উত্তেজনা, তোলাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ

দুর্গাপুরে আড্ডার জমিতে দোকান উচ্ছেদ ঘিরে উত্তেজনা, তোলাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ

দুর্গাপুর : আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার জমিতে বেআইনি দোকান উচ্ছেদ ঘিরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে।

দুর্গাপুর জংশন শপিং মলের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে দখলদারি উচ্ছেদে অভিযান চালানো হলে দোকানদাররা বিক্ষোভে ফেটে পড়েন। মহিলাদের নেতৃত্বে এলাকায় তীব্র প্রতিবাদ হয়।

ওই এলাকার দোকানদারদের অভিযোগ, প্রতি মাসে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে তোলা হতো। যার সঙ্গে তোলাবাজির অভিযোগে সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু রায়ের নাম জড়ানো হয়েছে।

উচ্ছেদের পরে বিক্ষুব্ধ দোকানদারদের প্রশ্ন, যদি নিয়মিত টাকা নেওয়া হয়ে থাকে, তবে কার নির্দেশে দোকান ভাঙা হল? এলাকার এক দোকানদার অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করে বলেন, মাসের পর মাস টাকা নেওয়া হলেও হঠাৎ উচ্ছেদে তারা রাস্তায় বসেছেন।
তিনি বলেন, আমরা এখন কোথায় যাব?

এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে।

কিন্তু আড্ডার জমিতে যেসব অবৈধভাবে দোকান রয়েছে, সেটা তোলা হবে কিনা, সেটা তাদের ব্যাপার। এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই।

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন দেবাংশু রায়। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনও কিছু নিইনি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *