Home / খবর / জেলায় জেলায় / রাজ্য সরকারি প্রকল্পের প্রচারে ট্যাবলো বের হল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক থেকে

রাজ্য সরকারি প্রকল্পের প্রচারে ট্যাবলো বের হল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক থেকে

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পের প্রচারে ট্যাবলো বের হল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক থেকে। মঙ্গলবার রাজগঞ্জ বিডিও অফিস সংলগ্ন ফায়ার ব্রিগেড গ্রাউন্ডে স্বনির্ভর বাংলার রেজিস্ট্রেশন ক্যাম্পের সামনে থেকে এই ট্যাবলোর উদ্বোধন করা হয়।

পতাকা দেখিয়ে ট্যাবলো গাড়িটির শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মণ, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ রৌনক আগারওয়াল, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জের বিডিও সৌরভ কান্তি মণ্ডল সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাবলোটি ব্লক পরিক্রমা করে প্রচার করবে এই ট্যাবলো।

অতিরিক্ত জেলাশাসক রৌনক আগরওয়াল জানান, রাজ্যজুড়ে শুরু হওয়া স্বনির্ভর বাংলা ক্যাম্পের অঙ্গ হিসেবেই মূলত চারটি স্কিমের ওপর সকলকে সচেতন করা হচ্ছে। জেলা জুড়েই প্রচারাভিযান চলবে।

জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মণ বলেন, আজ রাজগঞ্জ ব্লক থেকে এই ট্যাবলোর উদ্বোধন করা হল। বিধানসভা ভিত্তিক প্রচারাভিযান চলবে। ক্যাম্পে সাধারণ মানুষ কী কী সুবিধা পাবেন, তা ট্যাবলোর মাধ্যমে জানান হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *