পশ্চিম বর্ধমান:
২৩ এপ্রিল ভোটকে সামনে রেখে জোরদার নিরাপত্তা, ২৩টি স্থানে চলছে নজরদারি।
রাজ্য বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। আগামী ২৩ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
১৯ নম্বর জাতীয় সড়কের উপর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে কুলটি থানার অন্তর্গত ডুবরডিহি চেকপোস্টে শুরু হয়েছে কড়া নাকা চেকিং। শনিবার বিকেলে এই ইন্টার-স্টেট নাকা চেকিং পরিদর্শনে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রণব কুমার।
এদিন তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে পুলিশ কমিশনারেটের অধীনে মোট ২৩টি জায়গায় নাকা চেকিং চালানো হচ্ছে। প্রতিটি চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে এবং তিনি নিজেও সেই সমস্ত জায়গা ঘুরে দেখছেন বলে জানান।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়।









